কেরালকাতা ইউনিয়নে ভোটার নিবন্ধন ও হালনাগাদ কার্যক্রম শুরু

0
151

মোঃ আব্দুল্লাহ আল মামুন,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা কেরালকাতা ইউনিয়ন ৫-৭ নভেম্বর পর্যন্ত, প্রথম শনিবার ১,২,৩ ওয়ার্ড দ্বিতীয় দিন ববিবার ৪,৫,৬ ওয়ার্ড তৃতীয় দিন ৭,৮,৯ ওয়ার্ড ২০২২, সকাল ১০ টা থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর নিবন্ধন কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে। এর আগে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। সকাল ১০টায় কেরালকাতা ইউনিয়ন পরিষদে নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

হালনাগাদ তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিরা লম্বা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ছবি তুলছেন, ১০ আঙুলের ছাপ দিচ্ছেন এবং আইরিসের ছবি তুলছেন। নিবন্ধন কেন্দ্রের বুথে যুগপৎভাবে কার্যক্রম চলছে। নির্বাচন অফিসের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করছেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। জেলার অন্যান্য উপজেলাতে তথ্য সংগ্রহের কাজ চলছে।


কেরালকাতা ইউনিয়নে ভোটার নিবন্ধন ও হালনাগাদ কার্যক্রম শুরু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here