রক্তদান সংস্থা শরিষতলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
95

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় রক্তদান সংস্থা শরিষতলা’র সফলতার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।

২ নভেম্বর সন্ধ্যা ৭ ঘটিকার সময় রক্তদান সংস্থা শরিষতলার কার্যালয়ে সংগঠনের সভাপতি আজমল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান রশিদ খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অলি আহমদ খান, ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার তাওফিক আহমদ বাবু,আলিনগর ইউপির চেয়ারম্যান নিয়াজুল মোর্শেদ, এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মাহমুদুর রহমান বাদশা, ২নং ইউ,পির ৮নং ওয়ার্ড সদস্য জনাব সিরাজুল ইসলাম খান,আবুল বসর জিল্লুল, জনাব লায়েক খান,জনাব ইমান উদ্দিন, জনাব আজিম উদ্দিন লালন,জনাব সিহাব আহমদ উপস্থিত ছিলেন এলাকায় যুবক, মুরব্বিসহ রক্তদান সংস্থা শরিষতলার সকল সদস্যবৃন্দ প্রমুখ।


রক্তদান সংস্থা শরিষতলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here