লোহাগড়ায় দুই কেজি গাঁজা সহ গ্রেফতার ১

0
67

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় দুই কেজি গাঁজাসহ মো আলাউদ্দিন (২৫) নামের এক যুবককে আটক করেছে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র। সে লাহুড়িয়া মধ্য দহরপাড়া গ্রামের ময়ন উদ্দিন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নি:) মুন্সী মনজির রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লাহুড়িয়া মধ্য দহরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ২কেজি গাঁজাসহ আটক করে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


লোহাগড়ায় দুই কেজি গাঁজা সহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here