বড়লেখায় মাসিক পরওয়ানার পাঠক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
139

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

জেলার বড়লেখায় জাতীয় মাসিক পরওয়ানা’র পাঠক ফোরামের আয়োজনে পাঠক, গ্রাহক, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) স্হানীয় আলভীন রেস্টুরেন্টে পাঠক ফোরামের আহবায়ক কবি নুরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফকির বাজার দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রহমান, পাঠক ফোরামের উপদেষ্টা মাষ্টার নাজিম উদ্দীন,রুবেল আহমদ।

অতিথির বক্তব্যে রাখেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য বদরুল হোসেন, কাজী সমিতি বড়লেখার সাধারণ সম্পাদক মাওলানা জাবেদ আহমদ,উপজেলা কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান,বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হানিফ পারভেজ,আল ইফাদা লাইব্রেরীর সত্বাধিকারী কারী জসিম উদ্দিন,দেওয়ানশাহ লাইব্রেরীর সত্বাধিকারী মাওলানা জয়নুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়া,উপজেলা কারী সোসাইটি,লতিফিয়া ইমাম মোহাজ্জিন পরিষদ ও পাঠক ফোরামের দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন।


বড়লেখায় মাসিক পরওয়ানার পাঠক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here