৩য় দফায় বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
116

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার নিজস্ব ব্লাড ব্যাংক করার প্রত্যয়ে ৩য় দফায় ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পালন করেছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে দুবাগ বাজার মসজিদ মার্কেট প্রাঙ্গণে এই ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিগত দুবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মাওলানা মুশতাক আহমদ চৌধুরী,বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মুফতি শিব্বির আহমদ। আঞ্জুমানে আল ইসলাহ দুবাগ ইউনিয়ন সভাপতি মাওলানা কমরুদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক জাহিদ আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম,শেওলা ইউনিয়ন ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ শাহিদ আহমদ,চরিয়া পাঞ্জিপুরি ছাত্র জমিয়ত সভাপতি নাজমুল হক,যুবনেতা কামরুল হক,সাইফুল ইসলাম,কামরান আহমদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করেন আবিদ হাসান খাঁন,দিহান আহমদ চৌধুরী।


৩য় দফায় বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here