লুবনা জামান পেল ভাইস-চ্যালেন্সর স্কলারশিপ।

0
137

মোঃ শাহজামাল,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার মেধাবী শিক্ষার্থী লুবনা জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পেল ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ।

লুবনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। শেরপুরের এই মেধাবী শিক্ষার্থী সিজিপিএ -(৪.০০ এর মধ্যে ৪.০০) পেয়ে প্রথম স্থান অর্জন করে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য মহোদয় মেধাবী লুবনা কে ভাইস- চ্যালেন্সর স্কলারশিপ হিসেবে চুড়ান্ত ভাবে মনোনীত করেছেন।

লুবনা জামান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১১তম হয়ে ফাইনান্স ও ব্যাংকিং বিভাগে অধ্যয়ন করার সুযোগ পায়। ভর্তি হয়ে বর্তমানে সে শেষবর্ষে পড়াশুনা করছেন এবং এখন অবদি ব্যবসায় অনুষদে তার সি জি পি এ সর্বোচ্চ বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান ও জেসমিন জামান দম্পতির বড় মেয়ে লুবনা জামান। আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ ৫ । আলহাজ্জ্ব শফিউদ্দীন কলেজ থেকে ব্যবসায় বিভাগ থেকে ৪.৫৮ পেয়ে এইচএসসি পাশ করেন।

লুবনা এ ছাড়াও এই শিক্ষাবর্ষের অনার্স ও মাস্টার্সের চলমান কোর্সে ১ম স্থান অর্জনকারী ও আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের বিভাগ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী ১৫৪ জন শিক্ষার্থী এবং চলমান কোর্সে ২য় স্থান অর্জনকারী ৮২ জনসহ মোট ২৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

উল্লেখ্য, প্রথমবারের মতো উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ চালু করলে লুবনা মেধাবী শিক্ষার্থী হিসেবে এই স্কলারশিপ অর্জন করেন। আসছে ১৬ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হবে বলে জানা গেছে।


লুবনা জামান পেল ভাইস-চ্যালেন্সর স্কলারশিপ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here