কুষ্টিয়ায় সাংবাদিক নাব্বির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এমডি জিলহজ খান,কুষ্টিয়া প্রতিনিধি:

সংগঠক ও সাংবাদিক নাব্বির আল নাফিজের উপর হামলার প্রতিবাদে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে কুষ্টিয়া শহরের থানার মোড়ে আজ বিকেল ৪ ঘটিকার সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, ” উচ্চ আদালত সংবাদ সংগ্রহের জন্য সকল সরকারি দপ্তরসহ সব প্রতিষ্ঠানকে বাধা না নেওয়ার ও সহযোগিতা করার নির্দেশনা দেয় সেখানে কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার পাচ্ছিনা সাংবাদিকবৃন্দ অন্যদিকে সংবাদ সংগ্রহ কালে সাংবাদিক ও সংগঠক এবং করোনাযোদ্ধা নাব্বিরের উপর হামলা করা হয়েছে।আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ ও এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সম্মিলিত সামাজিক জোটের পক্ষ থেকে।

সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা বার ইউনিটের সদস্য সচিব, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের সভাপতিত্বে এবং জোটের সহ সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রোহিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সংগঠক, মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি দি ফক্স ম্যান শাহাবুদ্দিন মিলন, বিশিষ্ট পাখি গবেষক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা বার ইউনিটের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন, বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব এস.এস রুশদী, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শাহনাজ শ্যামলী, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক সৌরভ শাহরিয়ার, দপ্তর সম্পাদক পল্লব আলী, সদস্য মুহাম্মদ সোহান, ইব্রাহিম হোসেন, এমটিএন অনলাইন পত্রিকার সম্পাদক আমিন হাসান, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বিপ্লব হোসেনসহ অর্ধশতাধিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে কুষ্টিয়া পৌর এলাকার সাদ্দাম বাজার এলাকার রুরাল রিকনস্ট্রকাশন ফাউন্ডেশন নামক একটি এনজিওতে সংবাদ সংগ্রহ করতে গেলে ম্যানেজার ও তার লোকজন কর্তৃক মারধরের শিকার হন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ।

এ ব্যাপারে সাংবাদিক নাব্বির আল নাফিজের বড় ভাইয়ের স্ত্রী মিতানূর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


কুষ্টিয়ায় সাংবাদিক নাব্বির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles