বড়লেখায় স্বামী হারা বিধবা নারীকে গৃহ নির্মাণ করে হস্তান্তর করলো বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ।

শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা:

বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ওয়াহিদুজ্জামান বাবুল এর অর্থায়নে ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এর অন্তর্গত ঘোলসা গ্রামে অবস্থানরত বিধবা একজন নারীকে গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক মাষ্টার শেখরুল ইসলামের সঞ্চালনায় সভাপতি সাহাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ এর উপদেষ্টা মাস্টার জাকির হুসেন, মাস্টার আব্দুস শহীদ খান। বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল খালিক,টিম ফর কোভিড ডেথ বড়লেখা উপজেলা শাখার সভাপতি শাহাব উদ্দিন,যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর সভাপতি আমিনুল বাবলু,সহ-সভাপতি সাদিকুর রহমান সাহেদ,সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল হুোসেন রিপন,সাংবাদিক শাহরিয়ার শাকিল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দগন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ এর মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, আর্ত মানবতার কল্যাণে ওয়াহিদুজ্জামান বাবলু এর মত সমাজের কল্যাণকামী ব্যক্তিবর্গকে সুবিধাবঞ্চিতদের কল্যাণে এগিয়ে আসার জন্য উদাত্ব আহব্বান জানান।


বড়লেখায় স্বামী হারা বিধবা নারীকে গৃহ নির্মাণ করে হস্তান্তর করলো বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles