মৌলভীবাজারে শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চলের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শেরপুর অঞ্চলে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর আওতায় ৫০টি শিল্প ও অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

রোববার ২০ নভেম্বর সকাল পৌনে ১১টায় ভার্চুয়ালী এসকল শিল্প স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৌলভীবাজারের শেরপুরে শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, বেজার সদস্য (এডমিনিট্রেশন এন্ড ফাইনান্স) আব্দুল আজিম চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি মাহতাব মিয়া। ডাবল গেজিং ইন্ডাস্ট্রির চেয়ারম্যান পলি আক্তার এমবি, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ইউকে এবং মৌলভীবাজার চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বেজার সদস্য বলেন, ৪১ সালের ভীষন পূর্ণ করতে বেজা কাজ করছে। তিনি ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করে বলেন, এখানে বড় বড় ৫টি কোম্পানীসহ মোট ১৯টি কোম্পানী কাজ করছে।

ডাবল গেজিং ইন্ডাট্রিজের চেয়ারম্যান বলেন, বেজা ও সরকার প্রবাসীদের এগিয়ে এসে শিল্প প্রতিষ্ঠায় সহযোগীতা করছে। কিন্ত্র কিছু কিছু ক্ষেত্রে আশানরুপনা। তিনি বলেন, আরও সহজ করে কাজ করলে বিদেশীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে।

৩৫২ একর জমির উপর গড়ে তুলা হয়েছে শেরপুরের শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চল। এখানে ৪৪ হাজার লোকের কর্মসংস্থান হবে। একে ঘিরে গড়ে উঠা অন্যান্য ব্যবসাতেও লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। এখানে ৬টি বড় শিল্প প্রতিষ্ঠানকে ২৩১ একর জমি বরাদ্ধ দেয়া হয়েছে। যেখানে ১৯টি শিল্প কারখানা গড়ে উঠছে।

এখানে নিজস্ব বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ডাবল গেজিং ইন্ডাস্ট্রিসহ কয়েকটি ইন্ডাস্ট্রি উৎপাদন শুরু করেছে। বর্তমানে ডাবল গেজিং ইন্ডাস্ট্রিতে ২০ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, আরও ১০০ কোটি টাকা ইনভেস্ট করা হবে। তখন আরও ১ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


মৌলভীবাজারে শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চলের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles