আদিতমারী উপজেলা আওয়ামীলীগ এর কমিটি প্রকাশ

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমরিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১৯ শে নভেম্বর (শনিবার) লালমনিরহাট জেলা আওয়ামী লীগের মাসিক সভা জেলার হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজে অবসরে অনুষ্টিত হয়। উক্ত সভায় আদিতমারী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রীর নুরুজ্জামান আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আদিতমারি উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে মোহাম্মদ আলী কে সভাপতি ও রফিকুল আলমকে সাধারন সম্পাদক করে কমিটি প্রকাশ করা হয়েছে।

উল্লেখ যে গত ৮ ই অক্টোবর আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কাউন্সিলের প্রথম অধিবেশন সমাপ্ত হলেও দ্বিতীয় অধিবেশনে পুনরুপ সমঝোতা করতে না পেরে কমিটি ঘোষণা না দিয়ে ঢাকায় ফেরত যান কেন্দ্রীয় নেতারা।

আজ জেলা আওয়ামী লীগের মাসিক সভায় উপজেলা আওয়ামী লীগের কমিটি প্রকাশ করায় আদিতমারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ওমর ফারুক চিশতী এ কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।


আদিতমারী উপজেলা আওয়ামীলীগ এর কমিটি প্রকাশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles