
মোহাম্মদ হাসান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডিএম একাডেমি ফুটবল মাঠে দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে রাতে অাছলাম হোসেন সওদাগর কে সভাপতি, অাব্দুল হাকিম মাস্টারকে ১নং সিনিয়র সহ-সভাপতি, মোস্তফা জামান কে সাধারণ সম্পাদক,লিটন চৌধুরীকে যুগ্ন-সাধারন সম্পাদক করে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বাংলাদেশ অাওয়ামীলিগের সভাপতিমন্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অাওয়ামীলিগ এর সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক । সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর অালী সাবেক এমপি । সম্মেলনের প্রধান বক্তা জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অামান উদ্দিন অাহমেদ মন্জু। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক প্রধান ও সাধারণ সম্পাদক অাছলাম হোসেন সওদাগর এর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সফুরা বেগম রুমি প্রমুখ।





