পঞ্চগড়ে হয়ে উঠো আগামীর গ্র্যান্ডমাস্টার

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

মার্কস স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ২০২২-এ রংপুর বিভাগীয় পর্যায়ে পঞ্চগড় জেলা টিম চ্যাম্পিয়নঃ

গত ০৯/০৯/২০২২ খ্রিষ্টাব্দ পঞ্চগড় জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মার্কস স্কুল ভিত্তিক দাবা টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করে পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয় দাবা টিম। পরবর্তীতে উক্ত টিম রংপুর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানে এই টিম চ্যাম্পিয়ন হয়ে পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা, পিপিএম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পুলিশ সুপার মহোদয় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে তারা যেন দেশ সেরা দাবারু হয়ে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করতে পারে,সে জন্য উৎসাহ, উদ্দীপনা এবং পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা দাবা ফেডারেশনের সভাপতি, সেক্রেটারিসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।


পঞ্চগড়ে হয়ে উঠো আগামীর গ্র্যান্ডমাস্টার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles