কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের অন্ধকারে চলছে বালু বিক্রি।

0
303

মোঃ রোকনুজ্জামান খান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের (পাটেশ্বরী ব্রিজপার) সংলগ্ন ৪ নং হতে রাতের অন্ধকারে বালু বিক্রির চলছে।

এলাকাবাসীর অভিযোগ, পাটেশ্বরী ব্রিজের পাশ হতে সুলতানগং রাতের অন্ধকারে ড্রামট্রাকের মাধ্যমে রানা বিল্ডার্সসহ বিভিন্ন জায়গায় বালু বিক্রি করে আসছে। এতে এলাকাবাসী বাঁধা দিলে ইয়াবা, মদসহ বিভিন্ন নেশা করে তাদের দেওয়া হচ্ছে প্রান নাশের হুমকি। এলাকাবাসী আরো জানান এরা মাদক সেবন করে বালু বিক্রির কাজ উদ্বোধন করেন। মাদক সেবনের পর ২ টি খালি মদের বতল রেখে যান। এদের খুটির জোর কোথায় এ নিয়ে জনমহলে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটনের কাছে জানাতে চাইলে তিনি জানান, বালু বিক্রির বিষয় টি জানার পর আমি নিজেও তাদের বালু বিক্রি করতে নিষেধ করেছি এবং ভূরুঙ্গামারী থানার ওসি সাহেবকেও বিষয় টি জানিয়েছি ওসি সাহেব নিজেও হয়তো তাদের চিনেন।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের অন্ধকারে চলছে বালু বিক্রি।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here