Home আইন-আদালত অপরাদ আবারো রক্তে রঞ্জিত পার্বত্য চট্রগ্রাম

আবারো রক্তে রঞ্জিত পার্বত্য চট্রগ্রাম

আবারো রক্তে রঞ্জিত পার্বত্য চট্রগ্রাম

মোঃ মনির হোসেন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পঙ্খীুড়া থেকে রমজান আলী( ৩৪)নামের এক বাঙালী যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে।

২ ডিসেম্বর শুক্রবার খবর পেয়ে সকালে গুইমারা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। রমজান আলী চট্টগ্রাম জেলার খুলসী থানার আমতলীর বাস্তহারা গ্রামের ইউনুস আলীর ছেলে। লাশের সাথে ২ টি হেলমেট পাওয়ায় আরো ১ জনকে অপহরণ করা হতে পারে বলে ধারনা এলাকাবাসীর।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতের কোন এক সময় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন নিহত যুবক মোটরসাইকেল চালক হতে পারে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ২ টি হেলমেট মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে এবং আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। আরো একজনকে অপহরণ করার বিষয়ে তিনি বলেন এটা সঠিক নাও হতে পারে। কারন শহরের ভাড়ায় চালিত মোটরসাইকেলে ২ টি হেলমেট থাকে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজতজয়ন্তীর দিনে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ-সময় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের চিন্হিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান


আবারো রক্তে রঞ্জিত পার্বত্য চট্রগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here