নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি জুমখোলায় দুই গরীব মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রধান

0
152

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলায় দুই গরীব মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রধান করেন নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ মহোদয়।

জুমখোলায় দুই মেধাবী শিক্ষার্থীদের পরিবারে আর্থিক সল্পলতার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব। তাই এই খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ মহোদয় তাদের দুই পরিবারের পাশে দাঁড়ান। এবং ওনার নিজ তহবিল থেকে নাইক্ষ্যংছড়িতে থাকার সুব্যবস্থা এবং পড়াশোনার খরচ চালিয়ে যান। এবং দুই গরীব মেধাবী শিক্ষার্থী হলেন
১/ মানু মার্মা ২/ বেনু মার্মা।

তারা এই দুই জন নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়াশুনা করেন। তাদেরকে জিজ্ঞেসা করিলে তারা জানান তাদের বাড়ি দূর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় তাদের এলাকাকে সুশিক্ষার জয় এবং পরিবারের স্বপ্ন পূরণের আশাবাদী রাখেন।


নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি জুমখোলায় দুই গরীব মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রধান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here