কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকলীগের আয়োজনে নব – নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের সংবর্ধনা

0
181

মোহাম্মদ হাসান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকলীগের আয়োজনে নব- নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের সংবর্ধনা

কুড়িগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোঃ বুলবুল অাহমেদ, মোঃ জহির উদ্দিন ও মোছাঃ মাসুদা ডেইজি কে সংবর্ধনা জানানো হয়েছে। বাংলাদেশ কৃষকলীগ নাগেশ্বরী উপজেলার আয়োজনে সংবর্ধনা জানানো হয়।

শনিবার ৩ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা কৃষকলীগের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তারা। কুড়িগ্রাম জেলার নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য জনাব অাসলাম হোসেন সওদাগর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মোস্তফা জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান শিমু,মোঃ ফরহাদ হোসেন ধলু সওদাগর, মন্জুরুল ইসলাম রন্জু,এস এম জাকির হোসেন,মমিনুর রহমান ভোলা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন কৃষকলীগের সকল নেতৃবৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের অাহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহ্বায়ক মোঃ আবুবক্কর সিদ্দিক বাবু।


কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকলীগের আয়োজনে নব – নির্বাচিত জেলা পরিষদের সদস্যদের সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here