বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট টাঙ্গাইল আলোর পথে ফাউন্ডেশন থেকে আরেকটি সম্মাননা অর্জন।

0
271

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সেচ্ছাসেবী ও স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৪ই ডিসেম্বর রোজ বুধবার সম্পন্ন হলো আলোর পথে ফাউন্ডেশন এর ৬তম বর্ষপূর্তি এবং ৭তম বর্ষে পদার্পণে সেচ্ছাসেবীদের সংবর্ধনা ও আনন্দ শোভাযাত্রা।

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আশ্রাফি সাহেব, খতিব ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনার দায়িত্বে ছিলেন আলোর পথে ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,
সভাপতিত্বে ছিলেন ডাঃ শাহ আল কামাল
উদ্বোধনী বক্তব্য দেন মোঃ শফিকুল ইসলাম শফি
ধলাপাড়া বাজার বহুমুখী সমবায় সমিতি।

আমন্ত্রিত অতিথি, জনাব মোঃ আরিফ হোসেন আরিফ সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ঘাটাইল উপজেলা পরিষদ।

জনাব মোঃ শফিকুল ইসলাম শফি চেয়ারম্যান পদপ্রার্থী ১১ নং ধলাপাড়া ইউনিয়ন পরিষদ, জনাব এজাহারুল ইসলাম ভূইয়া মিঠু সাবেক চেয়ারম্যান ১১নং ধলাপাড়া ইউনিয়ন পরিষদ।

জনাব শেখ রফিকুল ইসলাম প্রভাষক ধলাপাড়া কলেজ
জনাব ডাঃ মোঃ আল আমিন শোভন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনন্দ টিভি, জনাব মোঃ শহিদুল ইসলাম শহিদ প্রতিষ্ঠাতা পরিচালক আল খালেকিয়া নুরানিয়া মাদ্রাসা ধলাপাড়া, মোঃ মাসুদ রানা, সহকারী শিক্ষক ধলাপাড়া চন্দন গণ বালিকা উচ্চবিদ্যালয়।

মিলন মেলায় দাওয়াত পেয়ে অংশ গ্রহণ করেন সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট, দেশের সকল সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিসর্জন পরিবার এর ধারাবাহিক সম্মাননা স্বারক গ্রহন করেন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামাল উদ্দিন, মোঃ জামাল উদ্দিন সম্মাননা পেয়ে আলোর পথে ফাউন্ডেশন এর সাথে থাকা সংশ্লিষ্ট সকলের প্রতি বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর পক্ষ থেকে দোয়া শ্রদ্ধা রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন।

সব শেষে জামাল উদ্দিন সেচ্ছাসেবী সংগঠন আলোর পথে ফাউন্ডেশন এর পাশাপাশি টাঙ্গাইল জেলার যে সকল সংগঠন সিলেটে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ত্রান-সাহায্য করেছেন সেই সকল সংগঠনের প্রতি দোয়া ও চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোর পথে ফাউন্ডেশন এর আগাম ভবিষ্যৎ ও উজ্জ্বল সফলতা কামনা করেন।


বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট টাঙ্গাইল আলোর পথে ফাউন্ডেশন থেকে আরেকটি সম্মাননা অর্জন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here