স্কুল-কাম-সাইক্লোন সেন্টার নির্মান শেষে কতৃপক্ষের কাছে হস্তান্তর

0
272

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

গতকাল বুধবার ১৪ ডিসেম্বর দুমকি উপজেলা কনফারেন্স রুমে ইসলামিক উন্নয়ন ব্যাংক কর্তৃক নির্মিত স্কুল-কাম-সাইক্লোন সেন্টারের মধ্যে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার চর বয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের চাবি হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রামের প্রধান পোর্টফলিও ব্যাবস্থাপক, আবদুল্লাহ মোহাম্মদ সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম কর্মসূচি সমন্বয় অফিসের কান্ট্রি-কোঅর্ডিনেটর মোঃ আরিফ শহিদ, প্রকল্প পরিচালক পল নরম্যান। আরোও উপস্থিত ছিলেন, পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চর বয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড.হারুন অর রশিদ হাওলাদার সহ উপজেলা আওয়ামীলীগ এর শীর্ষ নেতৃবৃন্দ।

পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর বলেন, এই সাইক্লোন সেন্টারের হস্তান্তর কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘ দিনের সপ্ন পূরন হলো।এই প্রোগ্রামের প্রতিটি আধুনিক স্থাপনা ২৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা দিতে পারবে। এছাড়াও প্রাকৃতিক দূর্যোগের সময় ২০০০ মানুষ ও ৫০০ গবাদিপশু এক একটি ভবনে আশ্রয় নিতে পারবে।
মোঃ আরিফ শহিদ বলেন, সাইক্লোন সেন্টারের ভবন এমনভাবে নির্মাণ করা হয়েছে, যা প্রতি ঘন্টায় ২৬০ কি.মি. পর্যন্ত বায়ুপ্রবাহ (ঘুর্ণিঝড়) প্রতিরোধ করতে সক্ষম। এছাড়াও পরিবেশ বান্ধব ডিজাইন, সৌর-বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা,বিকন লাইট, উন্নতমানের আসবাবপত্র ইত্যাদি সুবিধা সংযোজিত করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বলেন, ভবনটি রক্ষানাবেক্ষন করা সকলেরই দায়িত্ব কারন এটি সবার উপকারে আসবে।

উল্লেখ্য, কর্মসূচির ১ম পর্বে মোট ১৭২টি স্কুল-কাম-সাইক্লোন সেন্টার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


স্কুল-কাম-সাইক্লোন সেন্টার নির্মান শেষে কতৃপক্ষের কাছে হস্তান্তর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here