মৌলভীবাজার মনু নদী থেকে ১ যুবকের মৃতদেহ উদ্ধার

0
200

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের মনু নদী থেকে অজ্ঞাত (৩৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে শমসেরনগর রোডস্থ মনুনদীর ছড়াপাড় নামক স্থান থেকে উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার এসআই মো: আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক একুশে নিউজকে জানান, বিকেলে স্থানীয় এলাকাবাসী মনুনদীতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরোও জানান লাশটি ২/৩ দিনের আগে মনে হচ্ছে তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


মৌলভীবাজার মনু নদী থেকে ১ যুবকের মৃতদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here