
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ড্যানিয়েল এগ্রোকেমিক্যাল নামে
কয়েল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার বিশ্বরোড সংলগ্ন ওই ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের যৌথ চেষ্টায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে
আসে। অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার সংশ্লিষ্টরা জানান, প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা।













