
শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
ছাত্র জমিয়ত বাংলাদেশ কুড়ার বাজার ইউনিয়ন শাখার অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব কুড়ারবাজার জমিয়ত কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি জয়নুল ইসলামের সভাপতিত্বে ও হা:সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওঃ তোফায়েল আহমদ, সেক্রেটারি মাওঃ সাহেদ আহমদ,বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাঃ আরশাদ জাফরী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
কুড়ারবাজার ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ-সভাপতি শাহেদ আহমদ,আব্দুল মান্নান,সহ-সাধারণ সম্পাদক হা: সিদ্দীকুর রহমান,সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান,প্রচার সম্পাদক জাফরুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক এমাদ উদ্দীন,অর্থ সম্পাদক জুবের আহমদ,অফিস সম্পাদক হা:ইকরাম,মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ,দায়ী সম্পাদক হাকিমুল ইসলাম,সদস্য ইসমাইল আহমদ সহ দায়িত্বশীলবৃন্দ।













