পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সম্মেলন সম্পন্ন

0
124

মনির হোসেন বাবু,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

গতকাল ৩১ ই ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় জনাব সুমন আহমেদের সভাপতিত্বে এবং জনাব শাহাদাৎ হোসেন কায়েস এর সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার জেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে।পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা শাখার বিভিন্ন নেতাকর্মীরা খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ারে মিলিত হয়ে বিশাল মিছিল যোগে এসে প্রবেশ করেন খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি ইন্জিনিয়ার মুহাম্মদ আব্দুল মজিদ,বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব শাহাদাৎ ফরাজী সাকিব সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ আসাদ উল্লাহ্।তিনি বলেন,পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল পাহাড়ের মানুষকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু আজ অব্দি পাহাড়ের মানুষ শান্তি পায়নি।স্বাধীন দেশের নাগরিক হয়েও পরাধীনতার শিকলে আবদ্ধ।
এতে আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ,পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর সিনিয়র নেতৃবৃন্দ। সর্বশেষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার আংশিক কমিটি ঘোষণা করেন। তিনি আগামী এক বছরের জন্য আংশিক কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করে বলেন,
সভাপতি – জনাব সুমন আহমেদ সিনিয়র সহ-সভাপতি-জনাব মুহাম্মদ আশরাফুল রনি সাধারণ সম্পাদক-জনাব মুহাম্মদ ইব্রাহিম খলিল যুগ্ম সাধারণ সম্পাদক-জনাব মুহাম্মদ মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক-জনাব মুহাম্মদ সোহেল রানা।


পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সম্মেলন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here