গুরুদাসপুরে প্রেমিক প্রেমিকার একসঙ্গে বিষ পান প্রেমিকার মৃত্যু

0
797

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমানে প্রেমিক প্রেমিকার এক সঙ্গে বিষপানের ঘটনায় রুপা (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলার খুবজিপুর গ্রামে ওই ঘটনা ঘটে। রুপা খুবজিপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় সুত্রে জানাযায়, প্রেমিক ইমনের বাড়ি কুমিল্লা জেলার মোরাদ নগরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ মাস প্রেমের পর গতকাল রোববার ইমন নাটোরের গুরুদাসপুরে প্রেমিকার সাথে দেখা করতে আসে। তখন রুপার বাবা বলেন তোমার পরিবারের কেউ না আসলে বিয়ে দেওয়া হবে না। ইমন পরিবারের সাথে যোগাযোগ করে র্ব্যাথ হলে দু’জন এক সাথে তরল বিষ খেয়ে আত্বহত্যার চেষ্টা করে। এসময় তাদের অবস্থা খারাপ দেখে এলাকাবাসী দুজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমা আফরোজ বলেন, তাদের হাসপাতালে আনতে অনেক দেরি হওয়ায় মেয়েটির মৃত্যু হয় এবং প্রেমিক ইমনের (১8) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান বলেন, এঘটনায় গুরুদাসপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। ঘটনাটি ইমনের পরিবারকে জানানো হয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


গুরুদাসপুরে প্রেমিক প্রেমিকার একসঙ্গে বিষ পান প্রেমিকার মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here