চাকা পাংচার হওয়ায় নেমে গেলেন যাত্রীরা,এরপরই বাসে আগুন

0
81

মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অল্পের জন্য বেঁচে গেলেন যাত্রীরা। এ সময় বাসের বাক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে শিবচর এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকালে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বরিশাল এক্সপ্রেস। বিকাল ৩টার দিকে পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এসে পৌঁছায় বাসটি। এ সময় চাকা পাংচার হলে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরই বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই বাসের যাত্রী অঞ্জনা সরকার বলেন, ‘চাকা পাংচার হলে আমরা বাস থেকে নেমে রাস্তায় দাঁড়াই। এরপর হঠাৎ বাসে আগুন ধরে যায়। বাসের বাক্সে রাখা আমাদের মালামাল ও ব্যাগসহ সবকিছু পুড়ে গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ইঞ্জিনে ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি আমরা।

শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার তরুনুর রশিদ খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কেউ হতাহত হয়নি। ইঞ্জিনে ত্রুটি থেকে আগুন ধরেছে বলে আমাদের ধারণা।


চাকা পাংচার হওয়ায় নেমে গেলেন যাত্রীরা,এরপরই বাসে আগুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here