নিসচা বড়লেখা শাখার আয়োজনে ও আমেরিকা প্রবাসী আবু সায়েমের অর্থায়নে ১৫০ সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
84

শাহরিয়ার শাকিল,বিষেশ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার

জাতীয় সামাজিক সংগঠন “নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা” শাখার আয়োজনে ও আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আবু সায়েমের অর্থায়নে ১৫০ সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নিসচার উপদেষ্টা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা।

বিশেষ অতিথি ছিলেন নিসচার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ডিএসবি রফিকুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ইতালি প্রবাসী সুলতান মাহমুদ, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কামরুজ্জামান আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভাশিস দে শুভ্র, নিসচার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, ইকবাল হোসাইন, পৃষ্টপোষক তপন চৌধুরী, কবির হোসেন, মোহাম্মদ হানিফ পারভেজ, মোহাম্মদ তারেক হাসনাত, শরফ উদ্দিন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উত্তর বাজার শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ ও ক্রীড়া ধারাভাষ্যকার আখতার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, আইন বিষয়ক সসম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন, সাব্বির আহমদ আবির, সাধারণ সদস্য শাহরিয়ার আহমেদ শাকিল ও আব্দুল হামিদ প্রমুখ।

এসময় ১৫০ জন জনসাধারণের মাঝে শীতের চাদর বিতরণের পাশাপাশি ২০ জন সুবিধাবঞ্চিত পরিবহন শ্রমিকদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও এতিমখানায় এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে।


নিসচা বড়লেখা শাখার আয়োজনে ও আমেরিকা প্রবাসী আবু সায়েমের অর্থায়নে ১৫০ সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here