কলাপাড়ায় হরিণের মাংসসহ দুই জন গ্রেফতার

0
100

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পুলিশ। এ সময় সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে। আর হাসান (৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে।

মহিপুর থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আলীপুর স্লুইজ সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে একটি নৌকা থেকে হরিনের মাংসসহ তাদের গ্রেফতার করা হয়। তারা সুন্দর বনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিন শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে পুলিশ জানায়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় বন্যপ্রানী নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।  গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


কলাপাড়ায় হরিণের মাংসসহ দুই জন গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here