বড়াইগ্রামে স্ত্রী হত্যায় স্বামী আটক

0
88

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের হাদিস মোড় এলাকায় সোনিয়া (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী লিটন হোসেনকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। শনিবার বিকালে এমন ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাঙ্গারী মাল ব্যবসায়ী লিটনের সাথে তার স্ত্রী সোনিয়ার বেশ কিছুদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী সোনিয়াকে পেটানোর পর তার পা বেঁধে গলাটিপে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় লিটন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বনপাড়া এলাকা থেকে লিটনকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে বড়াইগ্রাম থানায় নিয়ে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বড়াইগ্রামে স্ত্রী হত্যায় স্বামী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here