বড়লেখায় ৯৪ ব্যাচের বন্ধুদের ভিন্নধর্মী আয়োজন

0
156

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখায় পি সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৪ ব্যাচের প্রবাসী বন্ধুদের নেতৃবৃন্দকে নিয়ে এক মিলনমেলা,,সংবর্ধণা ও নৈশভোজের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারি) ইয়াম্মী প্যারাডাইজ চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের প্রভাষক এম. এ হাসানের সভাপতিত্বে ও কামাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফুলতলা শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন।

বক্তব্য দেন ৯৪ ব্যাচের প্রবাসী বন্ধু আলিম উদ্দিন, রায়হান পারভেজ, ফয়ছল আহমদ,রাসেল চৌধুরী,লুবন চৌধুরী,কামরুজ্জামান প্রমূখ।

মিলনমেলা,সংবর্ধণা ও নৈশভোজে উপস্থিত ছিলেন বড়লেখায় পি সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৪ ব্যাচের প্রবাসীসহ অর্ধ শতাধিক বন্ধুরা ও সংবর্ধিত অতিথিবৃন্দ।

৯৪ ব্যাচের এমন ভিন্নধর্মী আয়োজন করার জন্য বন্ধুরা নিজ নিজ অনুভূতি প্রকাশকালে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


বড়লেখায় ৯৪ ব্যাচের বন্ধুদের ভিন্নধর্মী আয়োজন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here