কবিতা-বোধন

0
171

ফারাহ্ শারমিন

কবিতায় কি কোনো গন্ধ থাকে ?
থাকে অভিমানী কোনো তীব্র ভাষা!

হলুদ সরিষা ক্ষেতে আলোর নাচন,
কিংবা থৈ থৈ জোছনা বিলাস।
মাঘ নিশীথের অন্ধকারে ঘুটঘুটে নিস্তব্ধতা
সবকিছু বিদীর্ণ করুক,
আজ কবিতা!

কখনো শিশির ভেজা শিউলি ঘিরে,
কিংবা বৃষ্টিস্নাত পুকুর পাড়ে ভেজা ঘাসের গন্ধ–
কবিতাকে শব্দ দেয়,গন্ধ দেয়।

কবিতা চোখের দ্বিধার ভাষায় জন্মে
মনের অশরীরী প্রত্যাশার আবহে
গড়ে তোলে এক অচেনা শহর।
কখনো কবিতা ঘিরে থাকে এক অপ্রত্যাশিত পরাজয়!

কবিতার গন্ধ আছে, অনুভূতি আছে
কবিতা জানে হৃদয়ে হৃদয় জড়িয়ে থাকা।

কখনো ইন্দ্রজালে জড়িয়ে রাখার
মোহে পড়ে যায় অকাল বোধন।
তবু,গন্ধে ভিজে চুপচুপে হোক
কবিতা ভেজার মন।


কবিতা-বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here