সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
79

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী হাজীগঞ্জ এলাকায় একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নাঈম (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পাঠানটুলী হাজীগঞ্জ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক নাঈমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত নাঈম সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী আইলপাড়া এলাকার বাসিন্দা সাজেদুল করিমের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নাঈম নিহত হয়েছে। নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় অটোরিকশা চালককে আটক করা যায়নি।


সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here