মোটর চালক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সংগঠনটির কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছু সময় নীরবতা পালন এবং ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর বিদেহি আত্মার শান্তি কামনা, সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সংগঠনের জন্য দোয়া কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যর্নির্বাহী সংসদের সভাপতি মো. আলী হোসেন।

পরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ ঢাকা মহানগরের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করেন।

বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ইমরান খান বলেন, ‘মোটর চালক লীগ সংগঠনটি ধানমন্ডির সুধাসদন থেকে আজ সারা দেশব্যাপী। ২০০৪ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এ সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ২০তম বছরে পদার্পণ করছে আজ।’

তিনি বলেন, ‘সংগঠনটি ১৯ বছরের ইতিহাসে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মোটর চালক লীগ নেতৃত্ব দিয়ে গৌরবউজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। আজ এই আনন্দঘন দিনটি মোটর চালক লীগ পরিবারের নেতৃবৃন্দ, সমর্থক-শুভাকাঙ্ক্ষী দেশের প্রতিটি জেলা/মহানগর থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পালন করছে।’


মোটর চালক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles