
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে ব্যক্তিগত উদ্যোগে দুই শতাধিক দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রামাণিকের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক রবিউল ইসলাম ,নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোল্লা সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।













