বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
92

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শহরে অবস্থিত  ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের বর্ষসেরা এবং শ্রেণিভিত্তিক পুরস্কার প্রদান অনুষ্ঠান শনিবার(৩১ জানুয়ারি) স্কুল প্রঙ্গণে অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে ও পর্ষদের অন্যতম পরিচালক কবির হোসেন এবং পরিচালক তপন চৌধুরীর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দীন।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আকর্ষণীয় শারীরিক কসরৎ, যেমন খুশী তেমন সাজ, যৌথ অভিনয়,একক অভিনয়,গান,নাটিকা,এবং বর্ণিল নৃত্যসঙ্গীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দুই দিন ব্যাপী বিষয়ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শহীদ খান,পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রুহেল আহমদ,পরিচালক কবির আহমদ,প্রাইম ব্যাংকের ম্যানেজার কাজী মোশাররফ হোসেন, ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার হানিফ আহমদ,জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,বড়লেখা প্রেসক্লাবের সহসভাপতি  সাংবাদিক  আব্দুর রব, বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হানিফ পারভেজ, সাংবাদিক তপন কুমার দাস, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদ ইশাদ রিপন প্রমূখ।

এছাড়াও শিক্ষক শিক্ষিকা, অভিভাবক,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।


বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here