জেলা আইনজীবী সমিতির নির্বাচন – হিরু সভাপতি, আসাদ সম্পাদক

0
61

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

আজ মঙ্গলবার ৩১ জানুয়ারি, নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট এএফএম হেমায়েতুল্লাহ হিরু সভাপতি ও অ্যাডভোকেট শেখ তায়েব আলী আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ ইস্রকফিল খবির রাজু, গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মিশকাতুর রহমান সজীব, আইন ও সমাজকল্যান সম্পাদক পদে অ্যাডভোকেট লাভলী আকতার এবং সদস্য পদে অ্যাডভোকেট বিএম মতিউর রহমান, অ্যাডভোকেট মোঃ টুটুল সিকদার, অ্যাডভোকেট খন্দকার ওয়ালিউল মাসুদ কোটন, অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স ও অ্যাডভোকেট রওশান আরা বেগম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুযারি) সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ১৪২ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের পক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাহমুদুল হাসান কায়েস।


জেলা আইনজীবী সমিতির নির্বাচন – হিরু সভাপতি, আসাদ সম্পাদক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here