
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
আজ মঙ্গলবার নাইক্ষংছড়ি উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত এবং শীতবস্ত্র শিক্ষা সামগ্রী বিতরণ
উক্ত অনুষ্ঠানে অংশ নেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ ইসলাম বেবি ও বান্দরবান জেলার ছাত্রলীগ এবং নাইক্ষংছড়ি উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ আরও বিভিন্ন নেত্রী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানকে সৌন্দর্য ময় গড়ে তোলার জন্য একটি আনন্দ র্যালির আয়োজন করেন। র্যালিতে যোগ দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ, মহিলা ছাত্রীলীগ সহ বিভিন্ন নেত্রী বৃন্দ।
র্যলি শেষে উপজেলায় অনুষ্ঠিত মোঞ্চের সমনে সবাই একত্রিত হয়ে ১০.০০ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বান্দরবান জেলা থেকে আগত সম্মানিত নেত্রী বৃন্দ ও নাইক্ষংছড়ি উপজেলার শাখার আওয়ামীলীগের নেত্রী বৃন্দদেরকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নাইক্ষংছড়ি উপজেলার শাখার কলেজ ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ ও মহিলা ছাত্রীলীগ।
এরপর শুরু হয় বান্দরবান জেলা থেকে আগত সম্মানিত নেত্রী বৃন্দ ও নাইক্ষংছড়ি উপজেলার শাখার সম্মানিত নেত্রীবৃন্দর ভাষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ ইসলাম বেবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ ।
নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ – সভাপতি জনাব আবু তাহের কোম্পানি, ও নাইক্ষংছড়ি উপজেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইমরান ও প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষংছড়ি উপজেলা ছাত্র লীগের সভাপতি জনাব ইরফান মহাবুব রাইহান। অনুষ্ঠানে উদ্বোধনি বক্তব্য রাখেন সভাপতি বান্দরবান ছাত্র লীগ অং ছাইং উ পুলু। অনুষ্ঠান সঞ্চালনায় নাইক্ষংছড়ি উপজেলার ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আজাদ। অনুষ্ঠানের ভাষণ শেষে শিক্ষার্থীদের মাঝে তুলে দেন শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান। শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ ও কেক কাটা মধ্য দিয়ে শেষ হয় আজকের বাংলাদেশ ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান।