
শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ” মাদরাসা জমিয়ত তা’লীমুল কুরআন ” চড়িতাবাড়ি মাদ্রাসা এর ৯১ জন হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে ২ দিন ব্যাপী ”দস্তারবন্দী সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ।
রবি ও সোমবার (৫ ও ৬ ফেব্রুয়ারী) বাদ আসর হতে মাদরাসা ময়দানে অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সাহেবের সভাপতিত্বে দেশের অভ্যন্তরীন শায়খুল হাদীস উলামায়ে কেরামগন ওয়াজ ও নসীহত পেশ করেন।
উল্লেখ্য, মাওলানা আবু মূসা কাসেমী দাঃ বাঃ,মাওলানা মুফতি হামেদ জহিরী দাঃ বাঃ,মুফতি রফিকুল ইসলাম আল মাদানী দাঃ বাঃ, মাওলানা নজরুল ইসলাম দাঃ বাঃ, মাওলানা আসাদুল্লাহ দাঃ বাঃ প্রমুখ।
উক্ত দস্তারবন্দী সম্মেলন ও ওয়াজ মাহফিলে আরজগুজার ছিলেন জমিয়ত তালীমুল কোরআন বাংলাদেশ এর পরিচালক ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর নির্বাহী সদস্য মাওলানা জয়নুল আবেদীন সাহেব দাঃ বাঃ।
এছাড়াও জিকির পরিচালনা করেন হাফেজ মৌলভী মোঃ বজলুর রহমান।
সম্মেলনের ২য় দিন ৯১ জন হাফেজকে পাগড়ি প্রদানের পর উলামায়ে কেরামগণ নসিহত পেশ করে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।













