দুমকিতে কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

0
119

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

কৃষিই সমৃদ্ধি, “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে”মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ দুমকী পটুয়াখালী কর্তৃক কৃষকদের মাঝে বিনামূল্যে ” সবজি বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এস‌এম আজহারুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহের মালিকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক- কৃষাণি। অনুষ্ঠান শেষে উপজেলার ২’শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপ ঋতুর উচ্চ ফলনশীল জাতের পুঁই,ঢেঁড়স,ডাঁটা, ধুন্দল, শসাও কলমি শাকের বীজ বিতরণ করা হয়।


দুমকিতে কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here