চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

0
60

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানা এলাকায় অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের ১নং ওয়ার্ডে কলমি ব্রিজের পশ্চিম পাশে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশ্রাফুল উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের ১নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আশ্রাফুল ইসলাম দোকান থেকে চিপস কিনে নিজ বাড়ীতে যাওয়ার পথে কলমি ব্রিজের অদূরে রাস্তা পারাপারের সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়।  থানায় এ ব্যাপারে কেউ কোন অভিযোগ না করায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here