বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসচ্ছল পরিবারকে পাকাঘর নির্মাণ ও নতুন ঘর নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় যুক্তরাজ্যস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ‘বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র (চ্যারেটি নং-১১৯১৫৯৩০) উদ্যোগে দুটি অসচ্ছল গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এরমধ্যে একটি পরিবারকে পাকা ঘর ও অপরটিকে ৭ শতাংশ ভূমিসহ আধাপাকা ঘর তৈরি করে দেওয়া হয়।

অন্যদিকে পৃথক আনুষ্ঠানে পূর্ব-দক্ষিণভাগ (দোহালিয়া) গ্রামের সাহাব উদ্দিনের পরিবারের হাতে ঘরের চাবি ও তালিমপুর ইউনিয়নের আখালিমুরা গ্রামে বাবুল বিশ্বাসের হাতে গৃহ নির্মাণের জন্য প্রথম কিস্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।

মঙ্গলবার(০৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের অসচ্ছল গৃহহীন লুৎফুর রহমানের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ফাইজ মোহাম্মদ রাহমানের সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকের সহকারী সমন্বয়ক আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী চ্যারেটি সংগঠন বড়লেখা ইউকে ফাউন্ডেশনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ।

অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বড়লেখা ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম মিন্টু, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রব, শিক্ষক সজল সরকার, তরুণ সমাজসেবক ফয়ছল আহমদ, সাংবাদিক তপন কুমার দাস,মোহাম্মদ হানিফ পারভেজ,ইউ পি সদস্য বদরুল ইসলাম, সাবেক ইউ পি সদস্য সুজিত কান্তি দাস,সমাজ সেবক কামাল আহমদ,শাহিন খান, উপকারভোগী লুৎফুর রহমান, সাহাব উদ্দিন ও বাবুল বিশ্বাস প্রমুখ।


বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসচ্ছল পরিবারকে পাকাঘর নির্মাণ ও নতুন ঘর নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles