দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন প্রকল্প অবহিতকরণ সভা

মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

উন্নতমানের স্যানিটেশন, মিনি পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনব্যাপী জলবায়ু সংকটে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পূর্ণবাসন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)”র অর্থায়নে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)”র বাস্তাবায়নে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পান্ডারগাঁও ইউ/পি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ”র সভাপতিত্বে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ ফখরুল ইসলাম মামুন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এনজিও সংস্থা মনিটরিং অফিসার মোঃ ইউসুফ,ইউপি সদস্য/সদ্যসা মুশাহিদ আলী,আবু বক্কর সিদ্দিক,শাহিন মিয়া,রাফিয়া বেগম,আম্বিয়া বেগম,নতুন নগর গুপিনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাওফিক আহমদ বাবুল, স্হানীয় গণ্যমান্য ব্যাক্তি মুহিবুর রহমান,আরশ আলী,হুছন আহমদ প্রমুখ।

ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ ফখরুল ইসলাম মামুন যানান যে গ্রাম গুলো বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সেই গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষজনকে স্বাবলম্বী করতে ইরা সংস্থার মাধ্যমে কাজের বিনিময়ে অর্থ-রাস্তাঘাট মেরামত, মিনিপাইপ লাইন ও ওয়াটার সাপ্লাই,স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্হাপন,স্বাস্থ্য সচেতনতা মূলক ড্রামা বা গানের অনুষ্ঠানের আয়োজন,বাড়ীর আঙ্গীনায় সবজি চাষ (পুষ্টির চাহিদা মেটাতে), জীবন রক্ষাকারী নৌকা বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি বা মেরামত,ইত্যাদি কার্যক্রম ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে আগামি এক বছরে বাস্তবায়ন করা হবে।


দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন প্রকল্প অবহিতকরণ সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles