সাইকেল থেকে পড়ে ট্রাক্টরের ধাক্কায় ৩ বছরের শিশু নিহত

0
74

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

বোনের সাইকেল থেকে পড়ে মেসির(ট্রাক্টর) ধাক্কায় দিনাজপুরের ঘোড়াঘাটে শতাব্দী মুরমু নামের ৩ বছরের শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বিন্যাগাড়ির তামাকু পাড়ায় এদূর্ঘটনা ঘটনা ঘটে।নিহত শিশু ওই গ্রামের কর্নেল মুরমু মেয়ে।

নিহত শিশুর মা কল্পনা মুরমু জানান,সকাল আনুমানিক ১১টায় তার দশ বছরের বড় মেয়ে শ্রেয়া ছোট বোন শতাব্দীকে সাইকেলের পিছনে বসে নিয়ে চালাচ্ছিলো।এসময় হঠাৎ ছোট মেয়ে সাইকেল থেকে পড়ে গেলে পিছন থেকে আসা মাটি বহনকারী ট্রাক্টর ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে আমার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে।পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

ঘোড়াঘাট উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ফারহান তানভিরুল ইসলাম জানান,দুপুর ১২ টায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক তপন দাস গুপ্ত জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসার আগেই শিশুটির মরদেহ তার স্বজনরা তাদের বাড়িতে নিয়ে গেছেন।ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সাইকেল থেকে পড়ে ট্রাক্টরের ধাক্কায় ৩ বছরের শিশু নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here