ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর থানা সম্মেলন অনুষ্ঠিত

0
64

রবিউল হোসেন জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি

আজ (১০ ফেব্রুয়ারী ২০২৩ ইং) রোজ শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকায় আই এ বি খাগড়াছড়ি জেলা কার্যালয়ে মুহাম্মদ রবিউল হোসেন জিহাদ এর সভাপতিত্বে ও মুহাম্মদ আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর থানা শাখার “থানা সম্মেলন-২০২৩”। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।

তিনি বলেন,আমরা মুসলমান। আমাদের বোধ বিশ্বাস হচ্ছে ইসলাম। মুহাম্মদ (সাঃ) আমাদের আদর্শ আমাদেরকে এর বাহিরে এক চুলও এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই।

তিনি আরো বলেন, ইসলাম ইজ কমপ্লিট কোড অব লাইফ অর্থাৎ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।কাজেই আমাদের সকল কাজে ইসলাম কে ফলো করতে হবে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য এইচ এম আলাউদ্দীন রাফি।

তিনি বলেন,ছাত্র সমাজকে কুলুষিত সমাজ ব্যাবস্থা পরিবর্তন করে ইসলামী সমাজব্যবস্থায় রূপ দিতে হবে তিনি আরো বলেন,শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছিয়েছে। তিনি আরও বলেন, যা নাস্তিকদের একদিনের প্রচেষ্টার ফলে হয় নি। আমাদেরকে এসব সমস্যার মোকাবেলা করার জন্য মনস্তাত্ত্বিক ভাবে তৈরি হতে হবে।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর থানার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মুহাম্মদ রবিউল হোসেন জিহাদ, সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাইম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ কাউসারকে ঘোষণা করেন।

সর্বশেষ শাখা সভাপতি রবিউল হোসেন জিহাদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয় উক্ত সম্মেলন টি।


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর থানা সম্মেলন অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here