
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৬ নং সদর ইউনিয়ন, ৫ নং ওয়াডের পূর্ব হাটবন্দ জামে মসজিদ নির্মানাধীন ও ভিত্তি স্হাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ-উপলক্ষ্যে শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে শিপার আহমদ এর সঞ্চালনায় সভাপতি জুবেদ আহমদ এর সভাপতিত্বে ও হাফিজ জামিল আহমদ এর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মনোহর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রহুল আমিন। ইয়াকুব নগর জামে মসজিদের খতিব মাওলানা মনোয়ার হোসেন মাহমুদী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলর জেহিন সিদ্দিকী, সাবেক ইউপি সদস্য মইন উদ্দিন, দাতা সদস্য খালেদ আহমদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিঠির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, টিম ফর কোভিড ডেথ এর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার সদস্য সাংবাদিক শাহরিয়ার শাকিল, বিশিষ্ট সমাজ সেবক জাকারিয়া আহমেদ,খয়রুল ইসলাম, আব্দুল সহ উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিঠির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন।
এসময় মসজিদ পরিচালনা কমিঠির নেতৃবৃন্দ গন যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং সমাজের বিত্তবানদের কে মসজিদের কাজে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। পরিশেষে মসজিদের ভিত্তি স্থাপন করে বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মনোহর আলীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।
সহযোগিতার জন্য যোগাযোগ করুনঃ সভাপতি জুবেদ আহমদ, 01819657848, সাধারণ সম্পাদক, আলী আশরাফ, 01759457247, খয়রুল ইসলাম, 01975801818/ আব্দুল, 01837667258,













