আমতলীতে মুক্তিযোদ্ধার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিলেন ইউপি সদস্য

0
59

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের এক বীরমুক্তিযোদ্ধার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিলেন গুলিশাখালী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খোকন বয়াতী। ইউপি সদস্য ও তার সহযোগি মতিনের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে মঙ্গলবার সকালে আমতলী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বীরমুক্তিযোদ্ধা মো.আজাহার আলীর স্ত্রী মোসা: জয়নব বিবি।

লিখিত বক্তব্যে মোসাঃ জয়নব বিবি বলেন, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী অসুস্থ থাকায় গুলিশাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোকন বয়াতী ১৩ ফেব্রুয়ারী আমাদের ভোগদখলীয় জমি খতিয়ান নং ৫৬৯,দাগ নং ১৮৫৪ জমির পরিমাণ ৩১শতাংশ আমার প্রতিবেশী মোঃ আব্দুল মতিন সিকদার পিতা মোঃ মান্নান সিকদারকে ছাড়িয়া দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আমি খোকন বয়াতিকে উক্ত ঘটনার বিষয়ে জিজ্ঞেস করিলে খোকন মেম্বার আমার সাথে অহেতুক অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া ঘটনাস্থল হইতে আমাকে তাড়াইয়া দেয় এবং আমি আমার সম্পতিতে প্রবেশ করলে আমার পরিবারের লোকজনদের খুন জখম করিবে বলিয়া হুমকি দেয়। ইউপি সদস্য খোকন বয়াতীর সাথে মতিন ও আমাকে মারধর করার জন্য লাঠি সোটা নিয়ে খুন জখমের হুমকি দেয় । জয়নব বিবি তার লিখিত বক্তব্যে আরো বলেন তিনি বর্তমানে তার অসুস্থ স্বামী বীর মুক্তিযোদ্ধা আজহার আলী ও পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহিনতায় জীবন যাপন করছেন। তিনি এ ঘটনার বিচার চান।

এ ব্যাপারে ইউপি সদস্য মো. খোকন বয়াতী বলেন, আমি শালিসি করতে গেছি কাউকে হুমকি প্রদান করিনাই। আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আমতলীতে মুক্তিযোদ্ধার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিলেন ইউপি সদস্য

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here