
লেখক: সাংবাদিক নাজমুল হাসান
আব্দুল্লাহ আল-মামুন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি
একুশ যখন প্রভাতফেরির
হাজার ফুলের ভিড়ে,
শোকের রঙে রাঙিয়ে তোলে
শহিদ মিনার ঘিরে।
অবুঝ শিশু তরুণ কিশোর
একুশ আঁকা বুকে,
ভালোবাসার আল্পনাময়
সবার মুখে মুখে।
শ্রদ্ধা নিবেদনের মাঝেই
একুশ থাকে বেঁচে,
ভাষার প্রতি ভালোবাসায়
মনটা ওঠে নেচে।










