
মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক
ভোলার তজুমদ্দিনের ৪নং চাঁচড়া ইউনিয়ন পরিষদে তজুমদ্দিন থানার আয়োজনে সর্ব সাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ২রা মার্চ সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদক, জুয়া, নারী নির্যাতন,বাল্যবিয়ে সহ যাবতীয় অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। পাশাপাশি “পারিবারিক ও সামাজিক ছোট খাটো সমস্যা স্থানীয় জনপ্রতিনিধি সহ বিট পুলিশিং এর মাধ্যমে সমাধান সম্ভব বলে দাবী করে সর্বপরি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে জনগণকে আইনের শ্রদ্ধাশীল করতে হবে এমন আহবান জানান পুলিশের এ চৌকস অফিসার।
এসময় চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মিয়া দৈনিক একুশে নিউজের নির্বাহী সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ব্যাবস্থাপনা সম্পাদক এম আলাউদ্দিন জামাল সহ ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।













