বালিয়াডাঙ্গীতে জাতীয় ভোটার দিবস পালিত

0
80

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন হোসেন বলেন, ‘ভোটার দিবস উপলক্ষে দিনব্যাপী উপজেলা নির্বাচন দপ্তরে বিশেষ সেবা দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে কার্ড বিতরণ, ভোটার হওয়া এবং স্থানান্তর।

ভোটার হবো নিয়ম মেনে, দিব যোগ্যজনে’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আজ (২ মার্চ /২৩) ইং বৃহস্পতিবার সকাল ১০টায় পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত নিবাহী অফিসার ও উপজেলা কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা এর নেতৃত্বে উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বেড় হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ করে। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত নিবাহী অফিসার ও উপজেলা কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- বক্তব্য রাখেন – উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক সফিউল আলম কাউসার, সাংবাদিক এসএম মশিউর রহমান, আব্দুস সবুর, জুলফিকার আলী, নুরুন্নবীসহ উপজেলা পরিষোদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন জানান, উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৭০৭ জন ভোটার আছেন। এর মধ্যে ২০২৩ সালে নতুন ভোটার হয়েছেন ১১ হাজার ৬শ ৫১ জন। ‘ভোটার দিবস উপলক্ষে দিনব্যাপী উপজেলা নির্বাচন দপ্তরে বিশেষ সেবা দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে কার্ড বিতরণ, ভোটার হওয়া এবং স্থানান্তর।’ সঞ্চালনায় ছিলেন- উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী বাবলুর রহমান।


বালিয়াডাঙ্গীতে জাতীয় ভোটার দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here