
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল -২ আসনের মাননীয় সংসদ সদস্য,জননেতা মাশরাফী বিন মোর্ত্তজা ইউনিয়ন ভিত্তিক “জনতার মুখোমুখি জনতার সেবক” নামক একটি জনসভা শুরু করেছিলেন।
বিপিএল খেলা শুরু হওয়ার কারণে সবগুলো ইউনিয়নের জনসভা শেষ করতে পারে নাই। আজ ২ মার্চ ২০২৩ রোজ বৃহস্পতিবার নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মাধ্যমে পুনরায় শুরু হলো জনসভাটি। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের আইকন এবং জননেতা মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ আওয়ামিলীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য, নড়াইল-২, এসময় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা এবং লোহাগড়া উপজেলার বাংলাদেশ আওয়ামিলীগের অন্যান্য নেতাকর্মী। জনসভার আলোচ্য বিষয় ছিলো বিগত ৪ বছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য, কি কি কাজ করেছেন, কি কি কাজ চলমান আছে। সেই সংগে সাধারণ জনগণের সংসদ সদস্যের কাছে কোন অভিযোগ বা প্রশ্ন আছে কিনা থাকলে সেটার সমাধান এবং উত্তর দিয়েছেন মাননীয় এমপি মহোদয়।জনসভাটি সুন্দর এবং সফল ভাবে শেষ হয়েছে।













