বেসরকারি শিক্ষকদের দশা

0
195

লেখক – সাংবাদিক মোঃ দুলাল হোসেন

সংস্কৃত ধাতু ‘শাস’ থেকে শিক্ষা
এটা আমাদের ছোটবেলার দীক্ষা,
‘শাস’ মানে শাসন করা মতান্তরে উপদেশ
এই দেশের শিক্ষকদের কষ্টের কথা
বলে করা যাবে না শেষ!
শিক্ষক মানে সবার সেরা
মানুষ গড়ার কারিগর,
বর্তমান সমাজে তাদের পেটে
পড়ে যাচ্ছে চর!
অন‍্য চাকুরিজীবীদের দালান থাকলেও
শিক্ষকদের আছে টিনের ঘর!
বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা
পাচ্ছে অতি লেশ,
নুন-মরিচ দিয়া খাইতে খাইতে
পেঁকে যাচ্ছে কেশ!
কত শিক্ষক চাকরি করে স্কুল মাদ্রাসায়
সাইকেল চালাইয়া যাইতে যাইতে
তারা বোঝে পরানডা হ‍্যাতাগো
কোম্মে দিয়া যায় আর আয়!
রাস্তায় বেরুলে সালাম দেয় মানষে
জিগায় মাষ্টার মশায় আছেন কেমন?
উত্তর অতি সহজে আসে
দোয়া করছেন যেমন!
সালাম তাহার শুধুই সম্বল
যা পায় পথে-ঘাটে,
সন্ধ্যার দিকে ধীরে ধীরে
লুঙ্গি পরে যায় গঞ্জের হাটে!
দেড়ি করে বাটি ফেরে মনে নিয়া কষ্ট!
খাইতে বইয়া চাইয়া দ‍্যাহে তরকারি নষ্ট!
না খাইয়া ঘুমাইয়া স্বপ্নে দ‍্যাহে ব্রীজ
বউ সকালে কয় এ‍্যাহোনো
কেনতারো নাই একটা ফ্রীজ!
মাইয়া -পোলায় কয় যা কইছি
বাবা সব আনছো?
নিরুপায় হয়ে বউরে কয়
আইজগো কি রানছো?
পরের দিন ক্লাশে গেলে
চোখে আসে ঘুম,
এই কথা লইয়া এলাকায়
সমালোচনার পরে ধুম!

ঈদ-পূজা কোরবানি এলে –
শরম লজ্জা ফেলে,
আত্নীয়-বন্ধুর কাছে যেতে হয়
সুদে কড়ি আনতে,
গোপনে এই কাম করতে হয়
কেউ পারে না জানতে!
বাপে তাহার চায়ের দোকানে কয় গল্পে
পোলা আমার আছে তিন-চারটে
একজন করে সার্ভেয়ারি,
একজন করে ডাক্তারি,
আরেক জন হলো প্রকৌশলী
ছোট পোলায় করে মাষ্টারি
বেতন যে কম পায় এ কথা কেমনে বলি!
শিক্ষা জাতির মেরুদন্ড আছে প্রবাদ,
শিক্ষকদের সরকারি করণের জন‍্য
সরকারের দেয়া উচিত শিক্ষা খাতে হাত।
পেটে দিলে পিঠে সয় একথা সকলে কয়,
বলেন দেখি বেসরকারি শিক্ষকরা কত কড়ি পায়?
ছেলে-মেয়ে পরিবারের কাছে
শিক্ষকদের ছোট থাকতে হয়।
এর মধ‍্য কেউ যদি হয় খন্ডকালীন টিচার,
তার প্রতি কেউ করে না সঠিক বিচার!
সারা জীবন খেটে মেটে যখন আসে পেনশনে,
ঘুম তার হারাম হয় টাকা পাওয়ার টেনশনে!
এই কাগজ নাই, সেই কাগজ
নাই তাহার নথিতে,
এই শুনে মাথা রাখাপ হয় মরণের গতিতে!
ঘুরতে ঘুরতে বৃদ্ধ বয়সে নষ্ট হয় চটি
কবে নাগাত পাবে সে পেনশনের ঘটি?
কর্তৃপক্ষের কাছে একটাই দাবি করি
অবসরের পরে যেন সঠিক নিয়মে
অবসরকালীন ভাতা পেতে পারি!


বেসরকারি শিক্ষকদের দশা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here