এমপি শাওন একজন পরোপকারী ও নিঃস্বার্থ সমাজ সেবক

এম নয়ন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা

ভোলা -৩ লালমোহন তজুমদ্দিন উপজেলার পাঁচ লক্ষ মানুষের নিকট কর্মগুনে দানবীর মানবতায় অসহায় হতদরিদ্র গরীব মানুষগুলোর আত্মার স্বজন নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সম্মর্নের শীর্ষে আসীন হওয়া নন্দিত জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

২০০১ পরবর্তীতে ১/১১ এ জেল জুলুম হুলিয়া কোন কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। আওয়ামী লীগের ঝান্ডা হাতে নিয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অকুতোভয় সৈনিক জননেত্রী শেখ হাসিনার ভ্যানঘার্ড হিসেবে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি মানুষ ও সমাজের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই ত্যাগী নেতা। গরীব-দুঃখ মানুষের পরম বন্ধু হিসেবে খ্যাত এই মানুষটি নিজের সাধ্য অনুযায়ী মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়েন। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা প্রাকৃতিক যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। অসহায়, গরীব-দুঃখী,পথ শিশু, সুবিধাবঞ্চিত মানুষের কাছে তিনি গরিবের বন্ধু হিসেবে পরিচিত। শুধু তাই নয়, বিগত করোনা মহামারী সময়েও তার হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন দ্বীপবন্ধু মানবিক সহায়তা কেন্দ্রের সকল সদস্যদের নিয়ে অসহায় গরীব-দুঃখীদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এই মহৎ মনের মানুষটি মানবসেবায় যে অবদান রেখেছেন তা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। একজন পরোপকারী ও নিঃস্বার্থ সমাজ সেবক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এগিয়ে যাক তার কাংখিত লক্ষ্যে। মানবতা মানবিকতা মানবসেবায় নিজের সবটুকু দিয়ে প্রচেষ্টা অব্যাহতে সফল এমপি শাওনের জন্য সব সময়ই আপমর মানুষের অকৃত্রিম ভালোবাসা সত্যি অকল্পনীয় বিস্ময়কর। কেননা, আধুনিকতার ছোয়ায় তাল মিলিয়ে অনেক জনপ্রতিনিধি যেখানে গায়ে বাতাস লাগিয়ে চলছেন। সেখানে পিতা মুজিবের আর্দশ বুকে লালন করে মুজিব কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বস্ত অনুসারী হয়ে সাফল্যর পথে এগিয়ে চলছেন এমপি শাওন।

এ জনপদের মানুষের নিকট এমপি শাওন অনা মিশার অন্ধকরে পূর্নিমার চাঁদের আলোয় আলোকিত করা উজ্জ্বল নক্ষত্র। এক সময়ের অবহেলিত অনুন্নত জনপদকে নিজের মেধা দক্ষতা প্রজ্ঞা আপ্রান প্রচেষ্টার সমন্বয়ে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে রোল মডেল এলাকায় পরিনত করে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নিয়ে ডায়নামিক রাজনৈতিক নেতা হিসেবে সফলতায় পথচলা নন্দিত এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। আর বেচে থাকুন আমৃত্যু দ্বীপবন্ধু তথা গরীবের বন্ধু হয়ে এটাই লালমোহন ও তজুমদ্দিনের পাঁচ লক্ষ মানুষের একমাত্র চাওয়া।


এমপি শাওন একজন পরোপকারী ও নিঃস্বার্থ সমাজ সেবক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles